শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দিয়ে নীলফামারীর সৈয়দপুরে জি এম হোসেন ওরফে জেমস (৩০) নামের এক এনজিও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। সোমবার সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকার ভাড়াবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। জেমসের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের মাসাউরা গ্রামে।
পুলিশ জানায়, জেমস সৈয়দপুর শহরের কাজিরহাট মহল্লায় একটি বাসায় ভাড়া থাকতেন।পারিবারিক কলহের জের ধরে জেমসকে না বলে জেমসের স্ত্রী একা গ্রামের বাড়ি কুষ্টিয়া চলে যান। ওইদিন রাতেই তিনি কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সৈয়দপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহা আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।