শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের চাপায় ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মিরাজুল ইসলাম রাতুল (২৬)।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহত মিরাজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, মেরাদিয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে চালক মিরাজুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিরাজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পরিদর্শক বাচ্চু মিয়া আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।