শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

ব্যবসায়ী খুন দুর্বৃত্তের ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি গামারীতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. আলমগীর হোসেন (৩২)। তিনি ওই এলাকার মৃত আফাজ উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকার মুদি দোকানি আলমগীর হোসেন প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি পথিমধ্যে একটি নির্জন স্থানে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওৎঁ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. কামাল উদ্দিন বলেন, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ৯টার দিকে হেঁটে বাড়ি ফেরার সময় নির্জন অন্ধকার স্থানে পূর্ব থেকে ওৎঁ পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা তাকে ছুরিকাঘাত করে।
পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা ঘটনার অনুসন্ধানে নেমেছি এবং এটি পূর্ব পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি।