শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

হত্যার ঘটনায় এক যুবক গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমিন মিয়া সিয়াম (১৬) নামের এক কিশোরকে বলাৎকারের পর হত্যার ঘটনায় সিলেটের বিশ্বনাথে আরকুম আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
রবিবার দুপুরে বিশ্বনাথ থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জনাব, মো. আশরাফুজ্জামান। পরে নিহত সিয়ামের বাবার করা মামলায় গ্রেপ্তারকৃত আরকুম আলীকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আরকুম আলী উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর আজিজনগর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে এএসপি বলেন, গ্রেপ্তারের পর আরকুম আলীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আরকুম জানিয়েছে, একই ইটভাটাতে কাজের সুবাদে সিয়ামের সঙ্গে পরিচয় হয় তার। গত বুধবার ইটভাটায় কর্মরত সিয়ামের বাবা ও বড় ভাই প্রয়োজনীয় কাজে নিজেদের গ্রামের বাড়িতে গেলে তাকে বলাৎকারের ফন্দি আটেন তিনি। রাত ৮টার দিকে ইটভাটার নিকটবর্তী পূর্বপাশের হয়দরপুর হাওরে সিয়ামকে নিয়ে যান আরকুম। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে। সিয়াম ঘটনাটি তার বাবা ও ইটভাটার ম্যানেজারকে জানাবে বললে সিয়ামের সঙ্গে থাকা তোয়ালে দিয়ে মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করেন।