শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

সোনার দামে আবারও রেকর্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। এরফলে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। সেখান থেকে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯০ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।