শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

ট্রাকের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাথরবোঝাই ট্রাক চাপায় দিনাজপুরের বিরামপুরে তারেকুজ্জামান চৌধুরী (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ‘বিজয় নাইট ক্রিকেট’ খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেকুজ্জামান চৌধুরী পৌর শহরের টিএন্ডটিপাড়া মহল্লার মৃত. তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বিজয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারেক। পৌর শহরের জনতা ব্যাংক এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় তারেক নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।