শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৫

কুপিয়ে খুন এক ব্যক্তিকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুহুল আমিন মোল্লা (৪৫) নামের কুমিল্লার দাউদকান্দিতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।
পূর্ব বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮ থেকে ৯টি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুনের তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোজাম্মেল হক। তিনি জানান, রাত ১১টার দিকে গ্রামের একটি রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন এবং রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা এ খুনের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।