বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১

আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল নয়টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।
গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়া তথ্য অনুযায়ী গত ১৬ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা রেকর্ড হয়ে আসছে। গত ১৯ ডিসেম্বর ৯ দশমিক ৫, ১৮ ডিসেম্বর ৯ দশমিক ৭, ১৭ ডিসেম্বর ১০ ও ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হয়।