ডেইলি ক্রাইম বার্তা : প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের মাঝে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের শুরু করা হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এসময় জেলার ছয়টি আসনে ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব, শহিদুল ইসলাম।
প্রতীক বরাদ্দ শেষে সকল প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব, শহিদুল ইসলাম।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”