শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

প্রচারণা শুরু আজ থেকেই এবং প্রতীক বরাদ্দ চলছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ চলছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা এবং চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এদিকে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন তাদের প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৯৬ জনে। এছাড়া নির্বাচনে অংশ নিচ্ছে মোট ২৭টি দল।