শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

সরঞ্জামাদীসহ দুইজন জুয়ারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়ার সরঞ্জামাদীসহ দুইজন জুয়ারীকে গ্রেফতার করেছেন কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ। আটককৃতদের বুধবার(১৩ডিসেম্বর) জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে রাজারহাট থানার এসআই আব্দুর রব মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্স রাত্রীকালীন জুয়া ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের একটি বাড়ির রান্না ঘরে জুয়া খেলায় অভিযান চালায়।
এ সময় জুয়া খেলার সরঞ্জামাদী তাস ও নগদ তিনহাজার একশত আশি টাকাসহ রতিরাম পাঠান পাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে আলম মিয়া(৪৮) ও উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে জিয়াউর রহমান(৪৫) কে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। পুলিশ বুধবার(১৩ডিসেম্বর) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব, মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।