বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫০

দেশে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে। আগামী কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে গিয়ে তা মাঝারি ধরনের শৈত্য প্রবাহে রূপ নিতে পারে।
সোমবার রাতে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মৃদৃ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যেতে পারে।
তিনি আরো জানান, দিনাজপুর, রংপুর, রাজশাহী, খুলনা, তেঁতুলিয়া, বদলগাছী, সাতক্ষীরা এলাকায় রাত ও দিনের তাপমাত্র ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেথে পারে। ওইসব এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।