শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

আটপাড়া প্রেসক্লাবের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের বরণ।

ডেইলি ক্রাইম বার্তা : নতুন যোগদানকৃত নেত্রকোনা আটপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, লিটুস লরেন্স চিরান কে ফুল দিয়ে বরণ করেন আটপাড়া উপজেলা প্রেসক্লাব।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি।
প্রতিদিনের আটপাড়ার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান খান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রাজর্ষি দেবনাথ সুমন, প্রতিদিনের আটপাড়ার নির্বাহী সম্পাদক শ্যামল চন্দ্র শ্যাম, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রতিদিনের আটপাড়ার মফস্বল সম্পাদক ফয়সাল চৌধুরী। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”