ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাস্টার ফজলুল কাদের নামে চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকে যাওয়ার পথে এক গরু ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১০ নভেম্বর) পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে গুরুতর আহত হওয়া ভুক্তভোগী গরু ব্যবসায়ী মাস্টার ফজলুল কাদের বলেন, আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য একটি সিএনজিতে উঠি। সেই সিএনজিতে আগে থেকেই দুজন যাত্রী ছিলো। কিছুদূর আসার পর বরুমচড়া রাস্তার মাথার গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে ছুরি মেরে আমার কাছে থাকা টাকাগুলো নিয়ে চলে যায়। আমাকে গাড়ি থেকে ফেলে দেয়।
আনোয়ারা থানার ওসি জনাব, সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।