শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৮

বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মহাখালীতে।
মৃত ব‍্যক্তির নাম মো. সালাউদ্দিন (৩৮)।
রোববার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সালাউদ্দিন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. তরিকুল জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় ৮ জন ভর্তি হন বার্ন ইনস্টিটিউটে।
চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১০টার দিকে সালাউদ্দিন নামে আরও একজন মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
গত ৬ ডিসেম্বর রাতে পেট্রোল পাম্পে বিকট শব্দে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পাম্পে আগুন ধরে গেলে ফিলিং স্টেশনের ৮ কর্মী আহত হন। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন থাকা আবুল খায়ের নামে এক প্রকৌশলী মারা যান।এনিয়ে আহত আটজনের মধ্যে দুইজন মারা গেছেন।আর বাকিদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন আর পাঁচজন চিকিৎসাধীন আছেন।