ডেইলি ক্রাইম বার্তা : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, লিটুস লরেন্স চিরান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমির হোসেন, আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ,কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”