শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০

হরিণের মাংস জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন সুন্দরবন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাংসগুলো জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ক্লোজারের কাছে কয়েকজন চোরাশিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা সেখানে অভিযান চালান। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ বস্তা ভর্তি ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দ করা মাংসগুলো মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জনাব, এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।