শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০

ফ্লাইট থেকে স্বর্ন উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস, আর এ ঘটনা সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের। দুবাই থেকে অবৈধভাবে এসব সোনা বহন করায় ৯ যাত্রীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার সকালে এসব সোনা জব্দ করা হয়।
তবে কী পরিমাণ সোনা জব্দ করা হয়েছে তা
হিসাব-নিকাশ শেষে প্রকৃত পরিমাণ জানানো হবে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার জনাব, মো. সাজেদুল করিম বলেন, এ ঘটনায় ৯ যাত্রীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কারা সোনা পাচারে জড়িত, সেটা অনুসন্ধান চলছে। পাশাপাশি কী পরিমাণ সোনা জব্দ করা হয়েছে, সেটাও নির্ধারণ করা হচ্ছে। দ্রুত পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।