ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসলাম উদ্দিন (৪৭) নামে নাটোরে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামার সময় নাটোর স্টেশনে তাকে আটক করা হয়। আসলাম নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা।
শান্তাহার জিআরপি পুলিশের ওসি জনাব, মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জিআরপি পুলিশের একটি টিম ট্রেন থেকে একটি বড় থলে ব্যাগসহ আসলামকে আটক করে।
এ সময় ব্যাগটি খুলে দেখা যায় পুরো ব্যাগটি গাঁজায় ভর্তি।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসলাম জানান, তিনি নওগাঁ থেকে গাঁজার ব্যাগটি নিয়ে নাটোরে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আর আসেননি। এ ঘটনায় শান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের করাসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।