ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন মনির মিস্ত্রি (৪০) নামের এক ব্যক্তি, আর এ ঘটনা কুষ্টিয়ায় এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মরহুম রহিম মিস্ত্রির ছেলে মনির মিস্ত্রির সাথে তার চাচাত ভাইয়ের সাথে ঘরের দরজা জানালা বানানোকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এ সময় চাচাত ভাই মনিরকে মারধর করে। একপর্যায়ে মনির মারাত্বক আহত হলে সাথে সাথে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মনিরের ভাই গনি জানায়, প্রতিপক্ষরা মনিরকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছে।
এ ব্যাপারে হালসা পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।