শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

পিটিয়ে হত্যা এক কৃষককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনির হোসেন (৫০) নামে কুষ্টিয়ার মিরপুরের হালসা এলাকায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।