শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৬

কুপিয়ে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আল আমিন (৩৩) নামে নরসিংদীতে এক যুবককে বাসায় ঢুকে এলো পাথারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন বানিয়াছল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আলামিনের বাসায় ঢুকে আল-আমিনকে এলোপাতাড়ি মারধর ও কুপাতে শুরু করে।
চাপাতি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় আলামিনের শরীরের বিভিন্ন অংশ। এসময় পরিবারের সদস্যদের ডাক চিৎকারে আশেপাশের লোক জড় হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আবুল কাশেম ভূইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
তদন্ত করে সবকিছু বলা যাবে।