শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

আটজনের মনোনয়নপত্র বাতিল নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : তিনটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে নেত্রকোনায় আটজনের তথ্য সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ।
রবিবার দুপুরে জেলার ৫ টি আসনে মধ্যে নেত্রকোণা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব, শাহেদ পারভেজ এ তথ্য জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব, শাহেদ বলেন, অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলায় পাঁচটি আসনে মোট আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”