শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২০

ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে রাজবাড়ীর কালুখালী‌তে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। আজ সোমবার সকাল ৯টার দি‌কে কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহ‌তদের মধ্যে একজনের প‌রিচয় পাওয়া গেছে। তি‌নি কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউনিয়নের কৃষক খ‌য়ের খা (৬০)।
অন‍্যজনের প‌রিচয় পাওয়া যায়‌নি।
স্থানীয়রা জানান, আজ সকা‌লে গোপালগঞ্জের টু‌ঙ্গীপাড়া থে‌কে রাজশাহীগামী একটি ট্রেন সূর্যদিয়া এলাকায় পৌঁছা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে।
রাজবাড়ী রেলও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সোমনাথ বসু ব‌লেন, দুর্ঘটনায় দুইজন মারা গে‌ছেন। ঘটানাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।