শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

শেষ হচ্ছে আগামীকাল মনোনয়নপত্র বাছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। এ যাচাই-বাছাইয়ের মধ্যে প্রার্থীর তথ্যে কোনো গড়মিল পেলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছেন।
এবার মনোনয়নপত্র যাচাইয়ে যে বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো প্রার্থী ব্যক্তি তথ্য। মনোনয়ন তথ্য গোপন করলেই যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে। আর যাচাই-বাছাইয়ে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কয়েকটি বিষয়। এর মধ্যে রয়েছে-স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে প্রার্থীদের টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের হালনাগাদ তথ্য।