ডেইলি ক্রাইম বার্তা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ সদর-বারহাট্রা আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. আশরাফ আলী খান খসরু এমপি মনোনয়ন ফরম দাখিল করেছেন।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ সদর আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মনোনয়ন ফরম গ্রহন করেন।
এ সময় এতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম,জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ.লীগের সহ-সভাপতি আনোয়ার জাহান অঞ্জন,সদর উপজেলা আ.লীগের সভাপতি আতাউর রহমান মানিক,সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আ.লীগের সভাপতি অর্পিতা খান সুমি, সাধারন সম্পাদক টিটু দত্ত রায়, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনসহ তৃণমূল আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”