শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৫

সাড়ে তিন কোটি টাকার সোনা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি এয়ারলাইনস বিমানের সিটের নিচে পাওয়া গেছে ৩৮টি সোনার বার, আর এ ঘটনা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের। চার কেজি ৪২০ গ্রাম ওজনের এসব সোনার বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।
গতকাল বুধবার রাত পৌনে ৮টায় অবতরণ করা একটি বিমানের সিটের নিচ থেকে সোনার এসব বার উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মো. আব্দুল মতিন তালুকদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছিলেন।
তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে একটি বিমানের বিভিন্ন সিট তল্লাশিকালে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট থেকে এসব স্বর্ণ পাওয়া গেছে। এই ঘটনায় আইনি কার্যক্রম গ্রহণসহ কাস্টম হাউসের কাছে স্বর্ণগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।