মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪১

ধর্ষণের দায়ে যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় নওগাঁর পোরশা উপজেলায় কিশোরীর বাবাকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ জনাব, মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌসুলি মকবুল হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী শুভ্র সাহা মামলা পরিচালনা করেন।