শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫২

নির্বাচনী এলাকা নেত্রকোনায় গাড়িবহর নিয়ে আসেন মোশতাক আহমেদ রুহী।

ডেইলি ক্রাইম বার্তা : বিশাল গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নেত্রকোনা ১ আসন কলমাকান্দা দূর্গাপুর আসেন জনপ্রিয় নেতা জনাব, মোশতাক আহমেদ রুহী।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকা থেকে গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকা কলমাকান্দা দুর্গাপুরে এসেছেন তিনি।
জানা গেছে, জনাব,মোশতাক আহমেদ রুহী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নেত্রকোনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এই সংসদ সদস্যের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে নেত্রকোনা ১ আসনের আওয়ামী লীগ।
বুধবার (২৯ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা।
এসময় কলমাকান্দা দুর্গাপুরবাসী অতি উৎসাহের সাথে সাবেক এই সংসদ সদস্য কে বরন করে নেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”