ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে। এর মধ্যে ঢাকা রাজধানীতে র্যাবের ১৪০টি টহল দল মোতায়েন রয়েছে বাকি দলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে।
আজ বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে।
র্যাব থেকে আরও জানানো হয়, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।