শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত কিশোরগঞ্জের হোসেনপুরের পলাতক আসামি বোরহান উদ্দিনকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
পুমদী গ্রামের বোরহান উদ্দিন পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
হোসেনপুর থানার ওসি জনাব, আসাদুজ্জামান টিটু জানান, বোরহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।