বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৮

প্রকল্প কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : স্কেলিং আপ ফোরকাস্ট-বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল ২) ও সৌহার্দ্য-৩ ডিআরআর অ্যাক্টিভিটি কার্যক্রম সম্প্রসারণ সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৮ নভেম্বর) নেত্রকোনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব, মোহাম্মদ বদরুল হক. পরিচালক (ভিজিডি) উপপরিচালক(প্রশমন) (অ:দা:)।
নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন সুফল-২ প্রকল্পের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর কাজী রাবেয়া এমি।
এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানটারিয়ান এইডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ কর্মশালায় কেয়ার বাংলাদেশ, পপি, এসকেএসসহ বেশকয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্কেলিং আপ ফোরকাস্ট-বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল ২) ও সৌহার্দ্য-৩ ডিআরআর অ্যাক্টিভিটি কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে সবিস্তারে আলোচনা ও অবহিত করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”