শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

ট্রাকচাপায় তরুণের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শোভাযাত্রায় বের হয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠছে। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।
গত রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের তালবাগে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন।
মৃত সাকিব খান সাভারের চাকুলিয়া গ্রামের মৃত সাহাবুদ্দিন খানের ছেলে।
শোভাযাত্রায় অংশ নেওয়া একজন বলেন, মোটরসাইকেল নিয়ে শোডাউন নিয়ে আমিনবাজার থেকে সবাই ফিরছিলাম। দুই শর মতো মোটরসাইকেল ছিল।
তবে আমাদের ছেড়ে সাকিবের মোটরসাইকেল একটু আগেই চলে আসছিল। ট্রাকের চাকার নিচে পড়ে সে মারা গেছে। ধাওয়া দিয়ে ট্রাকটি তখন আটকানো হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।