সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৬

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান সেনাবাহিনীর উদ্যোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেনাবাহিনীর সদস্যরা বান্দরবানে থানচি সদর ইউনিয়নের স্বাভাবিক জীবনের ফিরে আসার প্রাতা পাড়াবাসী অসহায় বম পরিবারকে একবেলা সুস্বাদু খাবার, সোলার প্যানেল, বিশুদ্ধ পানীয় জল জমা করানো পানির ট্যাংক, শীত বস্ত্র কম্বল ও অসুস্থদের বিনামূল্যে ওষুধসহ ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প স্থাপন করেন।
রোববার (২৬ নভেম্বার) প্রাতা পাড়া পার্শ্ববর্তী বাকলাই সেনা ক্যাম্পের মেডিকেল অফিসার ক্যাপ্টেন জনাব, সালমান মেহেদি অকণের আয়োজনের দি ম্যাজেস্টিক টাইগার্স পরিচালনা করেন।
এতে প্রাতা পাড়া অসহায় বমদের প্রতিটি পরিবারকে ২টি করে শীতবস্ত্র ১২ পরিবারকে মোট ২৪টি কম্বল, পাড়াবাসীর সকলে ব্যবহারের জন্য এক হাজার লিটারে পানির ট্যাংঙ্কি একটি, ১৩০ ওয়ার্ডে সোলার প্যানেল ১টি সহ হতদরিদ্র ১২ বম পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রাতা পাড়া ৫১ জনকে এক বেলা সুস্বাদু মধ্যহৃ ভোজন করানো হয়। বাকলাই বম পাড়া ও প্রাতা পাড়া দুই গ্রামে ২৯ পরিবারের ১২৭ জন সদস্যকে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্প প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলিকদম সেনা জোন ও বাকলাই ক্যাম্পে ক্যাম্প কমান্ডার মেজর জনাব, মহেববুল্লাহ্ সাদী, বাকলাই সেনা ক্যাম্পের উপ-অধিনয়া সুবেদা ও সিনিয়র কর্মকর্তা আরিফ হোসেনসহ সেনা ক্যাম্পে ১০ থেকে ১২ জন চৌকস অফিসার।