বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬

পাসের হারে বোর্ডভিত্তিক সবার উপরে বরিশাল বোর্ড।

ডেইলি ক্রাইম বার্তা : এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বোর্ডভিত্তিক ফলাফলে পাসের হারে সবার ওপরে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে পিছিয়ে যশোর। এ বোর্ডে পাস করেছেন ৬৯ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।
রোববার (২৬ নভেম্বর) ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।
ফলাফলে দেখা যায়, দেশের বাকি ৭টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ। রোববার সকাল ১০টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী জনাব, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”