ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তেল চুরির ঘটনা ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দরে ভারতের শিলিগুড়ির মার্কেটিং রেল টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আসা বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইন লিকেজ করে।
খবর পেয়ে দিনাজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত শুক্রবারের এই ঘটনায় চিরিরবন্দর থানায় মামলা করার পর চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর ভবানীপুর ডাঙ্গারহাট গ্রামের জাহাঙ্গীর আলম (২৭), পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মানিক শাহ (৪৫), সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের নজমুল হক (৬৫) ও আমিনুল ইসলাম (৪৮)।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।