শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৪

প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আয়োজনে দেশের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি টিমের অংশগ্রহণে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) মহোদয়।
এ সময় প্রধান অতিথি মহোদয় শিক্ষাজীবনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্কচর্চা মানুষের তথ্য ভান্ডারকে অনেক সমৃদ্ধ করে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার মত স্মার্ট করে গড়ে তোলে। বিতর্কচর্চা চলার পথকে সহজ করে দেয়। তাই যারা শিক্ষাজীবনে বিতর্ক চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকে ভবিষ্যতে তারা যে কোন অভীষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকে। পরিশেষে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের শুভকামনা জানিয়ে জাতীয় বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মােঃ ফজলুল করিম, ড. মোঃ খোরশেদ আলম, প্রক্টর, বরিশাল বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ তানভীর কায়সার, চীফ মডারেটর, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, মো. সাখাওয়াত হোসেন, মডারেটর বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জ্যোতির্ময় বিশ্বাস, পরিচালক টিএসসি বরিশাল বিশ্ববিদ্যালয়, ড. তারেক মাহমুদ আবির সাবেক ছাত্র উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্কিম চন্দ্র সরকার, মডারেটর, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, অন্যান্য সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিতার্কিকগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”