শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩

সড়কে সংঘর্ষে তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস-লেগুনা সংঘর্ষে ঢাকা রাজধানীর ডেমরায় পাইটি এলাকায় ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি জনাব, মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।