শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২

বেসরকারি একটি উন্নয়ন সংস্থার কর্মী অস্ত্রসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে তৈরি দুটি বন্দুকসহ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিওকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে চাকরির আড়ালে দুষ্কৃতকারীদের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে এ এনজিওকর্মীর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এনজিওকর্মী মো. আরিফ উল্লাহ (২৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।