শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৪

রেমিট্যান্স এল ১৩ হাজার ১২৪ কোটি টাকা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৭ দিনে প্রবাসীরা বৈধ পথে চলতি নভেম্বর মাসের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট ৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।
তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ডলার। গতবছরের একই সময়ে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন প্রায় ৫ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন প্রায় ৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার মার্কিন ডলার। সে হিসাবে নভেম্বর মাসে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে। প্রণোদনা বৃদ্ধিসহ নানা রকম উদ্যোগের ফলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ছে।