শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৮

তল্লাশি করে হেরোইন উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে কক্সবাজার সদর এলাকার মহাসড়ক থেকে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। বাসটি কুষ্টিয়া থেকে কক্সবাজারের দিকে আসছিল।
শুক্রবার জেলার ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বাসটি তল্লাশি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে। ওই সংবাদে শুক্রবার বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।