ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার মামলায় চট্টগ্রামে আদালতে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি নিজামুল ইসলাম। তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে জীবন যাপন করে আসছিলেন।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি চৌকস টিম ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ।
নিজামুল পাহাড়তলী থানার গ্রীনভিউ আবাসিক এলাকার মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
পাহাড়তলী থানার ওসি জনাব, জহিরুল ইসলাম বলেন, আদালতের চারটি মামলার পরোয়ানাভুক্ত আসামি নিজামুল ইসলাম। তার বিরুদ্ধে চার বছরের সাজা, জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। উক্ত আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।