ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবেশবান্ধব দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ ও ৮৫টি অতিথিপাখি উদ্ধার করেছেন বন বিভাগ। জাতীয় পরিসেবা ৯৯৯ এর ফোন পেয়ে গোপালগঞ্জে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত কচ্ছপ ও অতিথি পাখি অবমুক্ত করা হয়।
গোপালগঞ্জের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে কালিপূজা উপলক্ষ্যে মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ী উদ্ধারকৃত এসব কচ্ছপ ও অতিথিপাখি বিক্রি করছিল। এমন একটি সংবাদ জাতীয় পরিসেবা ৯৯৯তে এলাকার এক সচেতন মানুষ ফোন দেন। এই সংবাদের ভিত্তিতে ঢাকার বন্য প্রাণী বিভাগ ও গোপালগঞ্জ বন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে কচ্ছপ ও অতিথিপাখি আটক করে।
এ সময় কচ্ছপ বিক্রেতা,পাখি শিকারি ও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় মামলা করা যায়নি।