শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে ৮৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এই অভিযান চালায় বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশ। সোমবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক রোড খান সড়ক সংলগ্ন জনৈক আবদুল হাকিম বেপারীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে অলোক বসু ওরফে সঞ্জয় বসু নওমুসলিম আলআমিনকে (৩৫) ৮৯০ পিস ইয়াবাসহ আটক করেন।
এ ঘটনায় কাউনিয়া থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”