ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জনে।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন, মধুখালী উপজেলার দিলিপ সরকারের স্ত্রী অঞ্জলী (৬৩) এবং ভাঙ্গা উপজেলার কেরামত (৪৫)। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১১ জন।