শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরবাইক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনার কেন্দুয়ায়, কেন্দুয়া-নান্দাইল সড়কে সুফিয়া আক্তার (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।
রবিবার (১২ নভেম্বর) কেন্দুয়া-নান্দাইল সড়কে সান্দিকোনা ইউনিয়নের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, রবিবার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ভঙ্গানিয়া নামক স্হানে আঠারবাড়িগামী মোটর বাইক সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সুফিয়া আক্তার, স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরবাইক আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হয়। স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহত সুফিয়া আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আহত আব্দুল মালেক ভর্তি আছেন। গুরুতর আহত মোটর বাইক আরোহী নাসিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি জনাব, এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।