ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদেশি পিস্তলসহ ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই সন্ত্রাসীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রূপগঞ্জের চনপাড়া ৬নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মো. নয়ন (২০) ও চনপাড়া ৪নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মো. শাহজাহান (২৫)।
ডিবি পুলিশ জানায়, আটককৃত নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পাঁচটি মামলা আছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।