শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

শ্মশান দিপালী উপলক্ষ্যে বরিশালে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : বৃহস্পতিবার ৯ নভেম্বর বরিশালে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা-২০২৩, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও শ্মশান কমিটি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে নগরীর পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ’র সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি মহোদয় বলেন, আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা-২০২৩ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়া মহাশ্মশান কেন্দ্রিক পর্যাপ্ত সিসিটিভ ক্যামেরা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, মেলায় যে সকল দোকান বসবে তাদের আইডি কার্ড থাকা ও তাদের প্রত্যেকের প্রত্যয়নপত্র সংগ্রহ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব, হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ( ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব, খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য কর্মকতাগণ এবং আয়োজক কমিটি’র নেতৃবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”