শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

দুই আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় ঢাকা রাজধানীর বাংলামোটরে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আরিফুল ইসলাম (৪২) ও সৌভিক করিম (৪০)। আরিফুল বেসরকারি প্রতিষ্ঠান ইউপিএল ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে মার্কেটিং হেড হিসেবে কর্মরত ছিলেন। আর সৌভিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) কারিবুল হাসান বলেন, বাংলামোটর গামী মোটরসাইকেলটি ইস্কাটন রোডে ইউটার্ন নেওয়ার সময় মগবাজারগামী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান।
তাঁদের উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক (এসআই) কারিবুল হাসান আরও জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।