শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস উল্টে চারজন নিহত হয়েছেন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ময়মনসিংহের শিকারিকান্দা নামকস্থানে এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের শিকারিকান্দা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তবে বাসটি ঢাকা থেকে শেরপুরে যাচ্ছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহ কামাল আকন্দ এসব বিষয় নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ময়মনসিংহ সদরের শিকারিকান্দা নামকস্থানে একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলবোর্ডের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে বিলবোর্ড ভেঙ্গে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত হয় কমপক্ষে ১৫ জন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।